ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

বরিশালে ২৪ বছর পর নাসিম বিশ্বাসকে স্মরন করেছে বিএনপি

বরিশালে ২৪ বছর পর নাসিম বিশ্বাসকে স্মরন করেছে বিএনপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে এই প্রথম ২৪ বছর পর সাবেক বরিশাল জেলা বিএনপি সাধারন সম্পাদক ও  রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পুত্র এবং  বরিশাল সদর (৫) আসন সংসদ সদস্য ডাঃ এহএতশামুল হক নাসিম বিশ্বাসের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটি।

রোববার রাতে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে আলোচনা,স্মরন সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় নাসিম বিশ্বাসের প্রতি আলোচনা ও স্মরন সভায় বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু,এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন,সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম।

এসময় প্রয়াত সাবেক সংসদ নাসিম বিশ্বাসের উপর স্মরন সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান জাকির হোসেন নান্নু।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন