ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

বরিশাল কারাগারে যুবকের মৃত্যু

বরিশাল কারাগারে যুবকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল কেন্দ্রীয় কারাগারে জহিরুল ইসলাম (২৩) নামে এক হাজতির মৃত্যুর হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুর হয়।

জহিরুল ইসলাম মেহেন্দিগঞ্জের চরফেনুয়া এলাকার বারেক হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আল মামুন খান বলেন, একটি হত্যা মামলার আসামি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসে জহিরুল। রোববার সকালে হঠাৎ করে তার বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন।

জহিরুল চর ফেনুয়া এলাকার বৃদ্ধ দেলোয়ার হোসেন হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন