ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

সাদিয়ার মৃত্যু: কনস্টেবল স্বামীর বিরুদ্ধে মামলা

সাদিয়ার মৃত্যু: কনস্টেবল স্বামীর বিরুদ্ধে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে বিসিএস পরীক্ষার্থী সাদিয়া সাথীর মৃত্যুর ঘটনায় সাদিয়ার স্বামী জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলামের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। রোববার বিকেলে বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানায় সাদিয়ার বাবা সিরাজুল হক মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেন। আজিমুল করিম জানান, সাদিয়া সাথীর বাবা আজ বিকেলে থানায় লিখিত এজাহার দিলে সেটা মামলা হিসেবে গ্রহণ করা হয়। তার মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলায় ডিবির কনস্টেবল মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

 ওসি বলেন, সাদিয়ার মৃত্যুর ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দোষী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন