ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল বোর্ডে ১১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

বরিশাল বোর্ডে ১১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১১ জনের মধ্যে অকৃতকার্য থেকে পাশ করেছেন তিন জন, জিপিএ-৫ পেয়েছেন দুজন এবং ফলাফল উন্নীত হয়েছে ছয় জনের।

বোর্ড সূত্র জানায়, করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের সব বিভাগের তিনটি নির্ধারিত বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য এক হাজার ৬০৩ জন শিক্ষার্থী দুই হাজার ২৫২টি আবেদন করেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ