ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news

কোতোয়ালি মডেল থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

কোতোয়ালি মডেল থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে’  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।
পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলেন। এসময় উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি। যাহার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এবং এয়ারপোর্ট থানা) মো. খলিলুর রহমান, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা আজিমুল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেবা প্রত্যাশী,  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।


 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন