ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • কোম্পানীগঞ্জের ৯৬ ইউপি মেম্বার শপথ গ্রহণ

    কোম্পানীগঞ্জের ৯৬ ইউপি মেম্বার শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নের নবনির্বাচিত ২৪জন সংরক্ষিত ও ৭২জন সাধারণ সদস্যরা (মেম্বার) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

    রোববার(১৩ মার্চ)  সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.খোরশেদ আলম চৌধুরী।

    এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ সালেকিন রিমন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমানসহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এর আগে, গত ৯ মার্চ সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ধাপে কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ