ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • হাতীবান্ধায় বিএনপির মিছিলে আ,লীগের হামলা,আহত ৬

    হাতীবান্ধায় বিএনপির মিছিলে আ,লীগের হামলা,আহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করলে আওয়ামীলীগের কর্মীরা মিছিলে হামলা চালায় এতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।

    এতে ওয়ার্ড বিএন পির সভাপতি সিরাজুল ইসলামকে কুপিয়ে জখম করে।  শনিবার(১২মার্চ) সন্ধায়  হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নে  কাসিমবাজার  এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ভেলাগুড়ি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় আওযামীলীগের লোকজন  হামলা চালালে উভয় পক্ষের ৬ জন আহত হয় ।

    ভেলাগুড়ি ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক মতিউল ইসলাম বাদল জানান, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ভেলাগুড়ি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা অতর্কিত হামলা চালায় এবং একজনকে কুপিয়ে জখম করে,লাঠির আঘাতে ৬ নেতা-কর্মী আহত হয়।

    আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল জানান,বিএনপি'র নেতা-কর্মীরা অশ্লীল স্লোগান দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ