ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • এ কেমন বাবা? নিজে মরলেন, মেয়েকেও মারলেন!

    এ কেমন বাবা? নিজে মরলেন, মেয়েকেও মারলেন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে শ্বাসরোধে হত্যার পর তার বাবা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ মাস্টারের ছেলে মঞ্জুরুল হক রাজিব (৩৬) ও তার মেয়ে তানসিম খাতুন রাকা (৯)। রাজিব উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।


    তার স্ত্রীও শিক্ষকতা পেশায় জড়িত।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সম্প্রতি রাজিব তার চাচার কাছ থেকে জমি ক্রয় করেছেন। কিন্তু সেই জমি বুঝিয়ে না দেওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে বসতঘরের একটি কক্ষে নিজের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর একই কক্ষে গলায় দড়ি দিয়ে তিনিও আত্মহত্যা করেন।

    সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

    ওসি আরো জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার অন্তরালে আরো কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ