ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার, ১৪ জেলের জেল-জরিমানা

     নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার, ১৪ জেলের জেল-জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই মাসের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ শিকার করার দায়ে স্থানীয় ১৪ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা। এসময় ওই জেলেদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেরা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

    আটকদের শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ জেল-জরিমানা করেন।

    ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর উপজেলার ইলিশা, ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মেঘনা নদীতে মাছ শিকার করার সময় ১৪ জেলে ইলিশ ও কারেন্ট জালসহ আটক হন।

    রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৯ জনকে ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    তিনি আরও জানান, জব্দ করা ইলিশ স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

    ইলিশের আভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ