ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে মামলার উৎসস্থল বন্ধের আহ্বান

     মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে মামলার উৎসস্থল বন্ধের আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে এর উৎসস্থল বন্ধ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

    শনিবার (১২ মার্চ) ভোলা জেলার বিচারক ও প্যানেল মেডিয়েটরদের ৪০ ঘণ্টাব্যাপী ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

    বিচারপতি ইমান আলী বলেন, কোনো বিরোধকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হলে সেখানে থেকে আরো ৩/৪টি মামলার সৃষ্টি হয়। কারণ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। তারপর আপিল বিভাগ আছে। রিভিউ হয়। আদালত অবমাননার মামলা হয়। এভাবে মামলাজট বেড়ে যায়। কিন্তু শুরুতেই কোনো মামলা মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি হলে মামলার উৎসস্থল বন্ধ হয়ে যায়। তাই প্রত্যেক বিচারককে নিজ নিজ জায়গায় মামলা নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি প্রয়োগের ওপর জোর দিতে হবে।

    তিনি বলেন, আমরা প্রায়ই বলে থাকি বিচার বিভাগে ৩৬ লাখ মামলাজট আছে। কিন্তু আমি মনে করি এটা তথ্যগত ভুল। কারণ প্রতিদিন যদি সারাদেশে ২০ হাজার মামলা দায়ের হয়, তার মধ্যে ১০ হাজার মামলা নিষ্পত্তি হয়। আর ১০ হাজার মামলা থেকে যায়। এভাবে প্রতিদিন মামলাজট বেড়ে চলছে। তবে মামলা নিষ্পত্তিতে মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করলে মামলাজট কমানোর ক্ষেত্রে আমরা সুফল পেতে পারি। মামলাজট কমলে জনগণের হয়রানি কমবে, সমাজে শান্তি আসবে।

    সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, সিঙ্গাপুরের প্রধান বিচারপতি এক সেমিনারে বলেছিলেন, মেডিয়েশনের মাধ্যমে তারা ৭০ শতাংশ মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশ মামলাজট নিরসনে মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করছে। আমরা  চেষ্টা করে যাচ্ছি। মেডিয়েশনের বেনিফিটগুলো মানুষকে বোঝাতে হবে। বিচারকদেরকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, মেডিয়েশন বোধশক্তিকে জাগ্রত করে। পৃথিবীর এমন কোনো বিরোধ নেই যা মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব নয়। ৪০ ঘণ্টার প্রশিক্ষণ থেকে মেডিয়েশন বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ আদালতে প্রয়োগ করতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।

    অ্যাক্রিডিটেড মেডিয়েটর পংকজ কুমার কুণ্ডুর সঞ্চালনায় ৪০ ঘণ্টাব্যাপী কর্মশালায় দেশের ও আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

    ভোলা জেলার ১৯ জন বিচারক ও ২০ জন প্যানেল মেডিয়েটর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ