ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাসনে তরমুজ গাছের সাথে শত্রুতা

    চরফ্যাসনে তরমুজ গাছের সাথে শত্রুতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের স্বপন মুন্সী নামে এক কৃষকের ১০০ শতাংশ জমির ফলন্ত তরমুজ গাছের সাথে শত্রুতা করে  উপড়ে ফেলা হয়েছে। একই এলাকার মো. তাহের, ছাহিদুল, সজীব, রাসেদ, সাইফুল এই তরমুজ গাছ উপড়ে ফেলছে বলে কৃষক স্বপন'র স্ত্রী খাদিজা বেগমের অভিযোগ।

    ক্ষতিগ্রস্ত কৃষক স্বপন মুন্সী জানান, তিনি কয়েক বছর ধরে জমি লগ্নি করে তরমুজ আবাদ করে আসছেন। এবছরও প্রায় দু'লাখ টাকা খরচ করে তরমুজের আবাদ করে। কিন্তু তাহের গংরা তার ফুল ও ফল ধরা ১০০ শতাংশ জমির তরমুজ শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে উপড়ে ফেলেছে। তিনি আরও জানান, আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারকে উপরে ফেলা তরমুজ গাছ সহ বিষয়টি জানিয়ে তরমুজ খেতে আসলে তাহের গংরা আমাকেও আমার স্ত্রী সন্তানের ভয়ভীতি প্রদর্শন করে।

    স্বপনের স্ত্রী খাদিজা বেগম জানান, পূর্ব শত্রুতার জেরে আমাদের তরমুজ গাছ উপরে ফেলেছে তাহের গংরা,আমি তিনটি এনজিও থেকে ঋণ নিয়েছি, এখন টাকা কিভাবে পরিশোধ দিবো তা ভেবে কান্নায় ভেঙে পরেন। যেন শোকের মাতম চলছে ওই পরিবারে। এ বিষয়ে অভিযুক্ত তাহের জানান, আমি স্বপনের তরমুজ গাছ উপরে ফেলি নাই এগুলো মিথ্যা ও বানোয়াট কথা। এদের সাথে আমাদের পূর্বের শত্রুতার জের ধরে এবং আমার তরমুজ ফলন ভাল হওয়ায় আমাকে ফাঁসানের চেষ্টা চালাচ্ছে তারা। এই বিষয়ে  দক্ষিণ আইচা থানার তদন্ত (ওসি) মিলন কুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত পূর্বক আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ