ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে জুবায়েরকে কারাগারে পাঠায় আদালত।

    এর আগে শুক্রবার নগরের বন্দর থানার চৌচালা  এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    বন্দর থানার ওসি জহির উদ্দিন জানান, ২০২০ সালে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায়  জুবায়েরসহ চার জনকে আসামি করে ধর্ষণ মামলা হয়। ওই মামলায় তিন আসামি গ্রেপ্তার হলেও ঘটনার পর থেকে জুবায়ের পলাতক ছিলেন। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের চৌচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুবায়েরকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ