ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুমকিতে কিশোরসহ নিহত ৩

    মোটরসাইকেল দুর্ঘটনায় দুমকিতে কিশোরসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকীতে ভয়াবহ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরসহ ৩ জন নিহত হয়েছেন।

    শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় দুমকী বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    নিহতরা হলেন- বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও ইউসুফ গাজী (৩২)।

    দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস বোঝাই পিকআপভ্যান বাউফলের দিকে যাচ্ছিলো। অপরদিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরবদী এলাকা অতিক্রম করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

    তিনি আরও বলেন, নিহত ব্যক্তির একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের মরদেহ বরিশাল থেকে নিতে আসবে। এ ঘটনায় ঘাতক পিকাপভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ