ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • কোন রঙের পোশাক পরলে গরম কম লাগবে

    কোন রঙের পোশাক পরলে গরম কম লাগবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতিমধ্যেই বিদায় নিয়েছে শীত। একটু একটু বাড়ছে তাপমাত্রা। গরমকালে উষ্ণতা ও আর্দ্রতার ধাক্কা সামলাতে সুতি কাপড়ের তুলনা নেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সময়ে পোশাকের রঙের উপরেও গরম লাগার মাত্রা নির্ভর করে।

    অনেকেই বলেন, হালকা রঙের পোশাক পরলে গরম কম লাগে। কথাটা ঠিক। সত্যিই সাদা রঙের পোশাক পরলে গরম কম লাগতে পারে। বিজ্ঞানের ভাষায়, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। কিন্তু সব বস্তুর এই তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সমান নয়। সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। অপর দিকে কালো রঙের বস্তু এই তাপ শোষণ করে সবচেয়ে বেশি। এ কারণে সাদা রঙের বস্তু, কালো রঙের বস্তুর তুলনায় কম তাপ শোষণ করে। তাই গরমে সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় ও গাঢ় রঙের পোশাক পরলে হাঁসফাঁস অবস্থা হতে পারে।

    তবে এটাও ঠিক প্রকৃতির রূপের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। কিন্তু কিছু কিছু কৌশল অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সহজ হতে পারে গরমের সঙ্গে লড়াই করা। তাই এ সময় সাদা বা হালকা রঙের পোশাক পরলে কিছুটা হলেও আরাম মিলতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ