ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • বরিশালে বাংলার বধূ সাজে জার্মান নারী

    বরিশালে বাংলার বধূ সাজে জার্মান নারী
    বরিশালে বাংলার বধূ সাজে জার্মান নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রণয়ের সম্পর্ক থেকে বিয়ে, অতপর স্বামী-সন্তানকে সাথে নিয়ে সুদূর জার্মানি থেকে বরিশালে ছুটে আসেন আলিসা থেওডোরা পিত্তা। বরিশালের ছেলে রাকিব হোসেন শুভর সঙ্গে জামার্নিতে পরিচয়ের পর পরিণয়, এরপর বিয়ে হয় তাদের।

    তবে সেখানে বাঙালী রীতি অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে তেমনভাবে বিয়ের অনুষ্ঠান হয়নি। তাই বাংলা রীতিতে বরিশালের মাটিতে হলো তাদের বিয়ের অনুষ্ঠান।

    শুক্রবার (১১ মার্চ) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার উলাল বাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত হয় বৌ-ভাত অনুষ্ঠান।

    শহিদুল ইসলাম জানান, ৬৫টি বড় বড় পাত্রে বিয়ের রান্নার আয়োজন করা হয়, যেখানে দুপুরে খাওয়ার জন্য ৩ হাজার মানুষের খাবারের আয়োজন ছিলো। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী বেশি খুশি বলেও জানান তিনি।

    ইতোমধ্যে শ্বশুরবাড়ির আথিতেয়তায় বেশ খুশি আলিসা। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো, ছবি তোলায় সময় কাটাচ্ছেন তিনি ও তার বান্ধবি। সবার সাথে হাঁসিমুখে কথা বলায় এরইমধ্যে পরিণত হয়েছেন সবার মধ্যমণিতে। তার প্রতি আদর-যত্নের কমতি রাখছেন না প্রতিবেশীরাও।

    এরআগে বুধবার (০৯ মার্চ) সন্ধ্যায় আলিসার শ্বশুর শহিদুল ইসলামের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন করা হয়। যেখানে আলিসা ও শুভকে হলুদ মাখান স্বজনরা। এরপর শুক্রবার বৌভাত অনুষ্ঠানে উভয়ই বিয়ের সাজ সাজেন। অনুষ্ঠানে আমন্ত্রিতদের যখন খাবার দেয়া হয় তখন সেখানে উভয়কেই দেখা যায় খোঁজ-খবর নিতে।

    এদিকে, বিয়ের এ আয়োজন ঘিরে বাড়ির দুইপ্রান্তে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে বাহারি রংয়ের আলোকসজ্জা করা হয়েছে। সেইসঙ্গে বসানো হয় তোরণও। বাড়ির পাশের মাঠে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যা দেখতে ভীর জমান নগরীর বিভিন্ন প্রান্তের মানুষ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ