ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • করোনাভাইরাস: টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিলেই

    করোনাভাইরাস: টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিলেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বাংলাদেশে করোনাভাইরাস প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পূর্ণ হওয়ার দিন সোমবার ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে কোভিড-১৯ টিকা দিতে প্রস্তুতি নিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী। ছবি: আসিফ মাহমুদ অভি

    করোনাভাইরাস টিকার পর্যাপ্ত মজুতের বিষয়ে সংশয় দূর করে নির্ধারিত সময় ৮ এপ্রিল থেকেই এর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

    সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অনির্ধারিত আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একটা বিষয়ে আলোচনা ছিল, ভ্যাকসিনের অবস্থাটা কি হবে? দ্বিতীয় ডোজ ৮ তারিখ ( ৮ এপ্রিল) থেকে কি কন্টিনিউ করবে, নাকি করবে না।

    “এটা প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম। আমাদের টিকা আছে।”

    দ্বিতীয় ডোজ শুরু করার মতো টিকার পর্যাপ্ত মজুদ আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখন পর্যন্ত অসুবিধা হবে না।

    “আমি কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ ফাস্ট ডোজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ দিতে তেমন কোনো সমস্যা হবে না।”

    কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়।


    পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে এ টিকা দেওয়া হয়। সেখানে কোনো জটিলতা দেখা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান।

    যারা জানুয়ারির ২৮ তারিখে প্রথম টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ নেবেন ২৮ মার্চ। আর যারা ৭ ফেব্রুয়ারি প্রথম টিকা নিয়েছেন, তাদের ৭ এপ্রিল দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা ছিল।

    রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বৈঠকে আলোচনা হয় ।

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি বলে উনারা একটা প্রস্তাব দিয়েছেন। ট্যাক্সের ক্ষেত্রে রিবেট (ছাড়) দিলে আমরা কম দামে বাজারে দিতে পারব।

    রাজস্ব বোর্ড বলেছে, এই বিষয়ে তারা চিন্তা করবেন। মন্ত্রিসভা বলেছে, যে পরিমাণ রিবেট দেওয়া হবে, বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করবে খুচরা মূল্যে সেই পরিমাণ প্রভাব যাতে পড়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ