ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হাতির দুর্দান্ত ‘ব্যাটিং’ এর ভিডিও ভাইরাল!

    হাতির দুর্দান্ত ‘ব্যাটিং’ এর ভিডিও ভাইরাল!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। প্রথম দিকে কয়েকটি দেশ ক্রিকেট খেললেও ধীরে ধীরে বাড়ছে ক্রিকেট খেলোড়ে দেশের সংখ্যা। খেলাটির জনপ্রিয়তা এখন এতোটাই তুঙ্গে যে, কোথাও একটু ফাঁকা জায়গা পেলেই ক্রিকেটপ্রেমিরা মেতে উঠে খেলায়। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেখানে শুধু মানুষ নয়, তাদের সঙ্গে ক্রিকেট খেলছে একটি হাতিও।

    শনিবার ভিডিওটি সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভিডিওতে দেখা যায়, একজন লোক বোলিং করছেন আর একটি হাতি তার শুঁড় দ্বারা ব্যাটের মতো কিছু একটা দিয়ে ক্রিকেট বলকে পিটিয়ে বিভিন্ন দিকে পাঠাচ্ছে। তার এসব শট দেখে তার সতীর্থরা উল্লাস করছেন।

    Surely the Elephant has an English passport !! https://t.co/scXx7CIZPr

    — Michael Vaughan (@MichaelVaughan) May 8, 2021

    ভিডিওটির ক্যাপশনে ভন লিখেছেন, ‘নিশ্চিতভাবেই হাতিটির ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে!’। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ক্রিকেটপ্রেমিরা করছেন নানা রকমের মন্তব্য।

    একজন লিখেছেন, ‘এই পিচ ভয়ঙ্কর, এখানে ইংল্যান্ডের খেলোয়াররা খেলতে পারবেন না।’ আরেকজন লিখেছেন, ‘টি-টোয়েন্টিতে ডেভিড মালানের চেয়ে হাতিটি অনেক বেশি দক্ষ, মালানের পরিবর্তে ওকে (হাতিটিকে) দলে নিন।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ