ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অভয়াশ্রমে মাছ ধরায় ২৩ জনের কারাদন্ড

    অভয়াশ্রমে মাছ ধরায় ২৩ জনের কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ৬ষ্ঠ অভয়াশ্রম কালাবদর,গজারিয়া ও মেঘনা নদীতে মাছ শিকার করায় ২৩ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া দুইজন শিশুকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

    তিনি জানান, বুধবার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য বিভাগ, র্যাব ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভয়াশ্রমের বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে আটক করে। অভিযানের সময় ২০ কেজি ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

    মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী আটককৃত ২৫ জেলের মধ্যে ২৩ জনকে দশদিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ জন শিশু ছেড়ে দেয়া হয়েছে। এর আগে মাছের প্রজনন বাড়াতে ও জাটকা সংরক্ষণে দেশের ৬টি অভয়াশ্রমের ৫ টি পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস  সব ধরনের মাছ ধরা শিকার নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ