ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দুমকিতে ১০ বিএনপি নেতাকর্মী কারাগারে

    দুমকিতে ১০ বিএনপি নেতাকর্মী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় উপজেলা বিএনপির ১০ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

    বুধবার (৯ মার্চ) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ২২ আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. আল আমিন ১০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকিদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবর রহমান টোটন।

    জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিম উদ্দিন শম্ভু। তাদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আগে থেকেই জেলহাজতে ছিলেন।

    অ্যাডভোকেট মুজিবর রহমান টোটন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত গত ৫ মার্চ দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হন। এ ঘটনায় দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। ৬ মার্চ রাতে মামলার ৩ নম্বর আসামি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ