ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন

    মনপুরায় কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় বে-সরকারী এনজিও কারিতাস বাংলাদেশে এর সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়।

    এই উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, গ্যালারি উন্মোচন, বৃক্ষ রোপন, প্রদীপ প্রজ্জ্বলন, স্মৃতিচারণমূলক বক্তব্য, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অর্ন্তভুক্ত ছিল।

    বুধবার সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট কারিতাস বাংলাদেশ কার্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠান সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে আর্চবিশপ চট্রগ্রাম মোট্রোপলিটন আর্চডাই ওসিস ও প্রৈরিতিক প্রশাসক-বরিশাল কাথলিক ডাইওসিস লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. শামীম মিঞা, কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. সেবাস্টিয়ান রোজারিও, পরিচালক অর্থ ও প্রশাসন মি. যোয়াকিম গমেজ, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী প্রমুখ।

    এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, উন্নয়নমিত্র, সাংবাদিক, এবং কারিতাস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অংশীদারগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ