ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • স্মার্ট ফোন না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস

    স্মার্ট ফোন না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর এসএসসি পরীক্ষা দেয়া হলো না রিয়াজের। মা-বাবার স্বপ্ন ছিল সে বড় একটা চাকুরী করবে তা আর হল না। পিরোজপুরের ইন্দুরকানীতে বড় ভাই স্মার্ট ফোন না দেয়ায় ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে জীবন দিল। মঙ্গলবার রাতে উপজেলার পাড়েররহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,  উপজেলার পড়েরহাট রাজলক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী হোগলাবুনিয়া গ্রামের দিনমজুর সোবাহান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (১৬) তার বড় ভাই গার্মেন্টস কর্মীর কাছে তার ব্যবহারিত স্মার্ট ফোনটি চেয়েছিল। কিন্তু তার বড় ভাই এসএসসি পরীক্ষার পর দিবে বললেও তার ছোট ভাই তা না শুনে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ রাতেই  লাশটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    হোগলাবুনিয়া ওয়াডের্র ইউপি সদস্য হাফেজ আবুল বাশার জানান, বড় ভাই গার্মেন্টেসে চাকুরি করে সে নতুন একটি স্মার্ট ফোন কিনছে। সেই ফোনটি তার কাছে চেয়েছে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে।

    পিতা সোবাহান হাওলাদার বলেন, আমি একজন দিনমজুর আমার ছেলেকে লেখাপড়া করে বড় চাকুরী করাব তা আর  কপালে জুটল না। একটি মোবাইলের জন্য গলায় দড়ি দিয়ে মারা গেল।

    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান,  একটি স্মার্ট ফোনের জন্য এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ