ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সন্তান দত্তক নেওয়ায় সমালোচিত হয়েছিলেন সুস্মিতা

    সন্তান দত্তক নেওয়ায় সমালোচিত হয়েছিলেন সুস্মিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাজের তথাকথিত নিয়মের বাইরে গিয়ে কিছু করলেই তা নিয়ে প্রশ্ন উঠে। বলিউড তারকা সুস্মিতা সেনের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দুই কন্যাসন্তানকে দত্তক নেওয়ার পর নানা প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন বলিউডের ‘সিঙ্গেল মাদার’। কিন্তু সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের নিয়মে চলেছেন সুস্মিতা।

    রেনে ও আলিশা দুই কন্যার গর্বিত মা সুস্মিতা সেন। সন্তানের জন্য তার পুরুষের প্রয়োজন পড়েনি। কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। বরং মাতৃত্বকে খোলা আকাশ দিয়েছেন তিনি। সন্তানদের জন্য কিছুদিন অভিনয় থেকেও নিয়েছিলেন বিরতি।

    ৮ মার্চ নারী দিবসে সেই পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করলেন সুস্মিতা। দুই কন্যাসন্তানকে দত্তক নেওয়ার পরের বিতর্ক এবং একঘর আনন্দের কথা মুক্ত কণ্ঠে জানালেন সুস্মিতা তার ইনস্টাগ্রাম পোস্টে।

    ইনস্টাগ্রামে নিজের একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেন সুস্মিতা। যেখানে ‘সিঙ্গেল মাদার’ বিষয়ে জয়গান গাওয়া হয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার তখন ২৪ বছর বয়স। রেনে আমার হৃদয় থেকে জন্ম নিল। জীবনের একটি বড় সিদ্ধান্ত ছিল সেটি। অনেকে প্রশ্নও তুলেছিল। দত্তক নেবে কেন? বিয়ে না করে সন্তান পালন করবে কীভাবে? সিঙ্গেল মাদার হওয়ার জন্য আদৌ প্রস্তুত কি না? পেশাগত এবং ব্যক্তিজীবনে এই সিদ্ধান্তের কতটা প্রভাব পরবে তা আন্দাজ করতে পারছি কি? প্রশ্ন এবং মতের কোনো শেষ ছিল না, কিন্তু আমি জানতাম, বিশ্বাস করেছিলাম, ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি মনে মনে জানতাম, মা হওয়ার জন্য একেবারে প্রস্তুত আমি।’

    এখন সুস্মিতা মনে করেন, রেনেকে দত্তক নেওয়া তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। রাম মাধওয়ানির ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে অনেকদিন পর আবার অভিনয়ে ফিরেছেন সুস্মিতা। দুটি সিজনেই তিনি নেট দুনিয়া কাঁপিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ