ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বান্ধবী নিয়ে মালদ্বীপে দেব!

    বান্ধবী নিয়ে মালদ্বীপে দেব!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেবের ‘এমনি’ ক্যাপশনে দেওয়া পোস্টে ভালো করে তাকালেই বোঝা যাবে দেশের বাইরে কোনো বিচ ভ্যাকেশনে রয়েছেন তিনি। আর একটু খোঁজ নিয়ে জানা গেল সঙ্গে আছেন বান্ধবী রুক্মিণী মৈত্রও। ফের মালদ্বীপ পাড়ি দিয়েছেন তারা। আর বড় খবর এবার সঙ্গে রয়েছেন অভিনেত্রীর মাও। আসলে রুক্মিণীর মায়ের ৬০ বছরের জন্মদিন উপলক্ষেই এই ট্যুর।

    গত কয়েকদিন ধরেই একটি-দুটি করে ছবি পোস্ট করছেন তারা। একসঙ্গে নয়, আলাদা আলাদা। যার মধ্যে একটি ছবিতে আবার পানীয়র গ্লাস হাতে মায়ের সঙ্গে ছবি তুলেছেন রুক্মিণী। এখানেও ব্যাকগ্রাউন্ডে নীল জল। আর ক্যাপশন বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা খুশি!

    প্রথম প্রথম সম্পর্ককে ‘বন্ধুত্ব’র নাম দিলেও এখন অনেক খোলামেলা দেব-রুক্মিণী। যদিও প্রকাশ্যে প্রেম নিয়ে মন্তব্য করেননি কেউই। তবে একে-অপরের ছবিতে কমেন্ট বুঝিয়ে দেয় তারা কত কাছাকাছি। ২০২১ সালেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তারা। সেই সময়তেও একসঙ্গে ছবি না দিয়ে, একই সময় একই জায়গা থেকে ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসাথেই আছেন। এরপর তারা সেই বছরই যান আইসল্যান্ডে।

    জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেন ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’ এর মতো ছবিতে। এরপর তাদের একসঙ্গে দেখা যেতে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ। মনে করা হচ্ছে, ভ্যাকেশন থেকে ফিরেই নামবেন প্রচারে।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ