ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আবারও হামলা চালাল ইহুদিরা

    ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আবারও হামলা চালাল ইহুদিরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল-আকসায় লাইলাতুল কদরের নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর শনিবার রাতেও ভয়াবহ হামলা চালিয়েছে কট্টরপন্থী ইহুদি ও ইসরাইলি সেনারা।

    জেরুজালেমে টানা দ্বিতীয় রাতের মতো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর বিবিসির।

    বিক্ষোভকারীরা এ সময় ইসরাইলি পুলিশকে প্রতিহত করতে ইটপাটকেল ছুঁড়েছে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড এবং জলকামান ব্যবহার করেছে।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, ্এদর মধ্যে গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

    ইহুদি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার আশঙ্কায় সেখানে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

    শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় শতাধিক ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরাইলি পুলিশ আহত হয়েছে বলে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ জানিয়েছে।

    জেরুজালেমের আল-আকসা মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদের কাছে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র, কিন্তু এলাকাটি ইহুদি ধর্মাবলম্বীদেরও একটি তীর্থস্থান, যাকে টেম্পল মাউন্ট বলা হয়।

    এই এলাকায় প্রায়ই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে, তবে শুক্রবারের সহিংসতা ছিল এই বছরের মধ্যে সবচেয়ে বেশি তীব্র।

    মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় ভূমিকা রাখা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ এই সহিংসতার ব্যাপারে 'গভীর উদ্বেগ' জানিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ