ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

    মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ তিপদ্যকে সমানে রেছে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে মঙ্গলবার (৮মার্চ) সকাল ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

    উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সমাজ সেবা কর্মকর্তা মো. মিরাজ হোসেন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সমাজ সেবক আবুল কালাম আজাদ, সুমন বেপারী রূপান্তর কর্মকর্তা কোহিনুর বেগম ও অপরাজিতা জাকিয়া সুলতানা বৃষ্টি প্রমূখ।

    আলোচনা সভায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও রূপান্তর এর নারী প্রতিনিধি, অপরাজিতাসহ সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো- টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ