ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নারী দিবসে গুগলের ডুডল

     নারী দিবসে গুগলের ডুডল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারী দিবস। সেই উপলক্ষেই নতুন রূপে সেজেছে গুগল ডুডল। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে আজ ঢুঁ মারলেই  চোখে পড়বে বিভিন্ন বেশে নারীদের মুখ। এর মধ্যদিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিষেশে নারীদের সম্মান জানাচ্ছে ডুডল।

    এবারের ডুডুলে একটি ইলাস্ট্রেটরের ভিডিও যুক্ত করা হয়েছে। যেখানে কখনো মায়ের ভূমিকায় তো কখনও ল্যাবে গবেষকের ভূমিকায় ধরা দিয়েছে মেয়েরা। নারীরা পারেন না, এমন কোনও কাজ নেই এ সমাজে। ওয়াইল্ড লাইভ ফটোগ্রাফি থেকে, ডাক্তারি- প্রতিক্ষেত্রেই তিনি অনন্যা। সেই বার্তাই যেন দিচ্ছে গুগলের ডুডল। ইলাস্ট্রেশনটি তৈরি করেছেন থোকা মিয়ার।

    গুগল ডুডলের পেজটিতে লেখা হয়েছে, ‌‌‘আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষীর নারীদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজ ও সংস্কৃতি তুলে ধরেছে ডুডল। একজন মা থেকে মোটরসাইকেল সারাইকর্মীর ভূমিকাতেও অবতীর্ণ তিনি। কীভাবে পরিবার সামলেও তারা বহির্বিশ্বে অপরিহার্য হয়ে ওঠেন, এই ইলাস্ট্রেশন সে কাহিনীই ব্যক্ত করে।’

    তবে এই প্রথম নয়, এর আগেও নানা উৎসব কিংবা ঐতিহাসিক দিনে সেজে উঠে ডুডল। আবার বিখ্যাত কোনো ব্যক্তিত্বকে সম্মান জানিয়েও একাধিকার সেজেছে ডুডল। নারী-দিবসেও তার ব্যতিক্রম হল না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ