ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • বেগমগঞ্জে চাঁদার দাবিতে কমিউনিটি সেন্টারে হামলা

    বেগমগঞ্জে চাঁদার দাবিতে কমিউনিটি সেন্টারে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জের চাঁদার দাবিতে একটি কমিউনিটি সেন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় তিনজন আহত হয়েছে।  আহত ব্যক্তিরা চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (৬মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জেনুইন কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

    হামলায় আহতরা হলেন, জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মো.মিজানুর রহমান মানিক (৪২) ম্যানেজার মো.ফখরুল ইসলাম(৪০) ও জাকির হোসেন( ৪৫)।

    চৌমুহনী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন রুবেল আহত ব্যবসায়ীর বরাত দিয়ে অভিযোগ করে বলেন ভুক্তভোগী ব্যবসায়ী আমার আত্মীয়। চৌমুহনী পৌরসভার শিহাব বাহিনীর পিয়াস,মাহমুদ,রিপন দীর্ঘদিন ধরে জেনুইন কমিউনিটি সেন্টারের মালিক মানিকের কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে। মালিক তা দিতে অস্বীকার করায় চৌমুহনী পৌরসভার পিয়াস,মাহমুদ ও রিপনের নেতৃত্বে ৫-৭জন সন্ত্রাসী জেনুইন কমিউনিটি অফিস রুমে ঢুকে মালিকসহ ৩ জনের উপর আসস্মিক হামলা চালায়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পিয়াসের ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

    বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ভুক্তভোগী ব্যবসায়ীকে থানায় মামলা করতে বলা হয়েছে।   কিন্তু তারা এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।  অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ