ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৭ লাখ টাকার প্রতারণার এক মামলায় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

    জানা গেছে, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ৩৭ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে বহুবার সেই পারিশ্রমিকের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা কানে তোলেননি সোনাক্ষী। তাই বাধ্য হয়েই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন মোরাদাবাদের বাসিন্দা প্রমোদ শর্মা।

    তাঁর অভিযোগ, অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বারবার টাকা ফেরত চেয়ে সোনাক্ষীর ম্যানেজারকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি প্রতিবার বলেছেন টাকা ফেরত হবে না। 

    জানা গেছে, মামলা দায়েরের পর একবার বয়ান রেকর্ড করিয়েছেন অভিনেত্রী। তারপর থেকে টানা অনুপস্থিত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সাড়া মেলেনি। এতেই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ