ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সোনাক্ষীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

    সোনাক্ষীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণা মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। ইন্ডিয়া টাইমস ও জি নিউজ জানিয়েছে, এ অভিনেত্রীর বিরুদ্ধে  ৩৭ লাখ রুপি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

    সোনাক্ষী বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ৩৭ লাখ রুপি নিয়ে সেখানে যাননি। অর্থ ফেরত চেয়েও পাননি আয়োজকরা। এই অভিযোগে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা।

    এই মামলার শুনানির জন্য সোনাক্ষীর মোরদাবাদে যাওয়ার কথা থাকলেও যাননি তিনি। ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণে আদালত এ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    যদিও বিষয়টি নিয়ে সোনাক্ষীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, এর আগে মামলার তদন্তের জন্য পুলিশ যখন সোনাক্ষীর বাড়িতে গিয়েছিলো- তখন এই অভিনেত্রী বলেছিলেন, তিনি মামলাটি তদন্তে পুরো সহযোগিতা করবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ