ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • রোমানিয়ায় পৌঁছেছে ২৮ বাংলাদেশি নাবিক

    রোমানিয়ায় পৌঁছেছে ২৮ বাংলাদেশি নাবিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোমানিয়া পৌঁছেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক। বাংলাদেশ সময় রবিবার (৬ মার্চ) ভোরে তারা রোমানিয়া পৌঁছান। কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ সময় শনিবার রাত ২টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পার হয়ে মলদোভা পৌঁছান। সেখান থেকে রবিবার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছেন।

    এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। পরে অচল 'বাংলার সমৃদ্ধি' জাহাজ থেকে ২৮ জীবিত নাবিক ও একজন নিহতকে উদ্ধার করা হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে ইউক্রেন বন্দরের কাছাকাছি কোনো এক স্থানে বিশেষ বাঙ্কারে রাখা হয়েছে। সেখানে রাত পার করে শুক্রবার তাদের স্থানান্তর করার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু গোলাগুলি বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।

    শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ