ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভিডিও বার্তায় পটুয়াখালীর তরুণীর আত্মহত্যার হুমকি

    ভিডিও বার্তায় পটুয়াখালীর তরুণীর আত্মহত্যার হুমকি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় থানা পুলিশের ওসির দৃষ্টি আকর্ষণ করে নাবিলা সুলতানা নামে এক তরুণী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করে আত্মহত্যার হুমকি দিয়েছেন।  ভালোবেসে পালিয়ে বিয়ে করায় বাবার করা মিথ্যা অপহরণ মামলা তুলে নিতে শুক্রবার (০৭ মে) বিকালে প্রেমিকের ফেসবুক আইডি থেকে ৪৩ সেকেন্ডের একটি আত্মহত্যার হুমকির ভিডিও আপলোড করেন ওই তরুণী। একই সঙ্গে নিজেকে নির্যাতনের একটি ভিডিও আপলোড করেন তিনি। প্রেমিকের আইডি থেকে আত্মহত্যার ভিডিও আপলোডের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নাবিলা।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর বাড়ি দশমিনা উপজেলা সদরের পুজাখোলা এলাকায়। তিনি ওই এলাকার নজরুল ইসলামের কন্যা ও বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী।

    আপলোড করা ভিডিওতে শিক্ষার্থী নাবিলা দশমিনা থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত ২৭ তারিখ সন্ধ্যায় তিনি বাসা থেকে স্বেচ্ছায় পালিয়ে যান। পরে তিনি প্রেমিক মিরাজুলকে বিয়ে করেন। এটা তার মা-বাবা মানতে না পেরে স্বামী মিরাজুল, শ্বশুর, শাশুড়ি ও ননদকে মিথ্যা অপহরণ মামলা দেন এবং টর্চার করা হয়। তারা সম্পূর্ণ নির্দোষ (শ্বশুর বাড়ির লোকজন)। তাদের কোনো দোষ নেই।

    সুতরাং ২৪ ঘণ্টা সময় দিলাম। ২৪ ঘণ্টার মধ্যে মামলা-মোকদ্দমা উঠানো না হলে আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য আমার মা-বাবা, আমার ফ্যামিলি এবং যারা এ কেসের (মামলা) সঙ্গে জড়িত তারা দায়ী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ