ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ৭ জেলের জেল-জরিমানা, মাছ-জাল জব্দ

    ভোলায় ৭ জেলের জেল-জরিমানা, মাছ-জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় মাছের অভায়াশ্রমে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ এ দন্ড দেন। ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, পুলিশের সহযোগিতায় মেঘনায় অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে ইলিশ ধরার দায়ে মেঘনার ইলিশা, কাঠির মাথা ও ভোলার খাল পয়েন্ট থেকে সাত জেলেকে আটকসহ জব্দ করা হয় ব্যবহার নিষিদ্ধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ।   

    জামাল হোসাইন খান জানান, আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে এদের মধ্যে পাঁচজনকে ১০ দিনের কারাদ- এবং দু’জনকে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে জেলা সদরে ৩৫ জেলের জেল-জরিমানা করা হলো। মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ