ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান লাঞ্চিত, আটক ২

    চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান লাঞ্চিত, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি নিয়ে বিরোধের জের ধরে চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদারকে লাঞ্চিতের অভিযোগে চরফকিরা গ্রামের বারেক হাওলাদারের ছেলে আদম শফিউল্যাহ ও ফেরদাউসকে  মঙ্গলবার বিকেলে চরফ্যাশন থানায় পুলিশ আটক করেছেন।

    চেয়ারম্যান সেলিম হাওলাদার অভিযোগে করেন, তার ভাইর সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা পরিষদের সামনে বারেক হাওলাদারের ছেলে ফেরদাউসের নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর চড়াও হয়ে তাকে লাঞ্চিত করে। এসময় স্থানীয় জনতা ফেরদাউস ও তার ভাই আদম শফিউল্যাহকে আটক করে থানায় সোপর্দ করেন।  

    আটককৃতদের পিতা বারেক হাওলাদার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে সেলিম হাওলাদারের বড় ভাই মোসলে উদ্দিন হাওলাদার তার ছোট ছেলে আদম শফিউল্যাহকে চেয়ারম্যান বাজারে মারধর করে। মঙ্গলবার দুপুরে এবিষয়ে তার বড় ছেলে ফেরদাউস চেয়ারম্যান’র নিকট বিচার দিলে তিনি উত্তেজিত হন এবং কথা কাটির জের ধরে তার ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে চেয়ারম্যানের ভাই মোসলেউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০-৩০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বারেক হাওলাদারের বাড়ি ঘর ভাংচুর করে।

    চেয়ারম্যানের ভাই মোসলেউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বারেক হাওলাদারের ছেলে আদম শফি উল্যাহ আমার পুকুর থেকে প্রায় ৭-৮হাজার টাকার মাছ বিক্রি করেন। আমি ওই পুকুরের সেচ মেশিন বন্ধ করে দেয়ায় তারা ক্ষুব্দ হয়ে আমার ভাই চেয়ারম্যান সেলিম হাওলাদারকে লাঞ্চিত করেন এবং নিজেদের ঘর নিজেরা ভাংচুর করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

    চরফ্যাশন থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল ইসলাম দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ