ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    বরিশালে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মাদক মামলায় অপু হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম সোমবার বিকেলে এ রায় দেন। সাজা ঘোষণার পর আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. জাকির। দণ্ডপ্রাপ্ত অপু হাওলাদার বরিশাল নগরীর গীর্জা মহল্লার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

    আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০১৯ সালের ২০ অক্টোবর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের শেখ ফরহাদ হোসেনের বাড়ির সামনে থেকে অপুকে আটক করে পুলিশ। তখন তার দেহ তল্লাসী করে ৩৬টি জি মারফিন ইনজেকশন, ১০টি ইজয়াম এবং ৫টি ফেনারেল ইনজেকশন উদ্ধার করা হয়।

    যার তৎকালীন বাজার মূল্য ১৯ হাজার ৫শ’ টাকা। এঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সমীরন মণ্ডল বাদী হয়ে ঘটনার দিন মামলা করেন।

    ২০১৯ সালের ১২ ডিসেম্বর মামলার চার্জশিট দেন কোতয়ালী থানার এসআই শহিদুল ইসলাম। আদালতের বিচারক ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অপুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ