ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বঙ্গবন্ধু লালমোহন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    বঙ্গবন্ধু লালমোহন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বঙ্গবন্ধু লালমোহন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাওন বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। তরুন প্রজন্মকে অপরাধ প্রবনতা থেকে দুরে থাকতে হলে নিয়মিত বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজন করা উচিত। সুস্থ জীবনযাপন করতে হলে খেলাধুলায় মন বসাতে হবে। 

    লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীব, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ