ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত

    লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলার সকল বীমা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। র‌্যালী শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ  প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়।

    এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলায় কর্মরত জীবনবীমা কর্পোরেশন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ গোল্ডেন লাইফের পক্ষে র‌্যালীতে অংশগ্রহণ করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন খান, ডিজিএম মো. বাহারুল ইসলাম বাবলু, মো. মোজাম্মেল হক, সুমনা ইয়াছমিন, বিএম মো. শাহাবুদ্দিন মিয়া, সৌহরাব হোসেন মিলন, মো. জাকির হোসেন জুয়েল, তপতি সরকার, ইউএম শিলা রানী দাস, মো. আলমগীর মাস্টার প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ