ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চুপিচুপি বিয়ে করেছেন সালমান খান!

    চুপিচুপি বিয়ে করেছেন সালমান খান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জনপ্রিয় বলিউড তারকা সালমান খান সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। সালমানের প্রেমিকা ও বিয়ে নিয়ে নেটিজেনদের কৌতূহলেরও শেষ নেই। অভিনেতা নিজেই কথায় কথায় জানিয়েছিলেন, বিয়ে করার আর বয়স নেই তার। কিন্তু কে কার কথা শোনে। মাঝে মাঝেই সালমানের বিয়ে নিয়ে ওঠে শোরগোল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সালমানের বিয়ের ছবি। তবে কি সত্যিই বিয়ে করেছেন ভাইজান? 

    এবার সালমানের বিয়ের গুঞ্জনে নাম জুড়েছে সোনাক্ষী সিনহার। এ খবর শুনে রীতিমতো চমকে গেছে ফ্যানরা। এ মুহূর্তে সালমানের সঙ্গে দাবাং ট্যুরে গেছেন নায়িকা। বেশ কয়েকদিন ধরে সোনাক্ষীকে ঘিরে চলছিল নানা গুঞ্জন। কানে আসছিল তার বিয়ের খবর। কিন্তু সালমানকে বিয়ে করবেন সোনাক্ষী, সে কথা কেউ ভাবেননি। তবে সালমান ও সোনাক্ষীকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। একেবারে কনের সাজে হাতে মেহেদী পরে রয়েছেন সোনাক্ষী। এমনকি তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। আসলে এই ছবিটি পুরোটাই এডিট করা। সালমান ও সোনাক্ষীর ছবি এডিট করে এ ছবি তৈরি করেছেন কোনো এক ফ্যান। যা পছন্দ করেছেন অনেকেই এবং মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ