ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ডেটা প্যাকেজ

     মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ডেটা প্যাকেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নতুন প্যাকেজে পুরনো উদ্বৃত্ত ডেটা নতুন প্যাকেজে যুক্ত করার একটি নির্দেশিকা অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে মোবাইল ফোনের নতুন ডেটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। ডেটার অফারের সংখ্যা কমিয়ে নতুনভাবে তৈরি করার জন্যে প্রণীত এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিটিআরসির উপপরিচালক মো. জাকির হোসেন খান জানান, ১ মার্চ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও এর পরিবর্তে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।
     
    বিটিআরসি জানায়, ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডেটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে।

    এরপর পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সব নির্দেশনা অনুযায়ী ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করা হবে।

    নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো-নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ