ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সাংবাদিক ফোরকানের দাফন সম্পন্ন

    সাংবাদিক ফোরকানের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এইচ এম ফোরকানকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রোববার রাতে মারা যান। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুরে সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে দশমিনায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

     এর আগে রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় রাত সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার দুপুর ২টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে উপজেলার একই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: হাসান মামুন, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব-রিপোর্টাস ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ