ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবা বিক্রির সময় আটক ৩

    বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবা বিক্রির সময় আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৩ অস্ত্রধারী মাদক কারবারিকে আটক করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে থেকে ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

    আটককৃতরা হলো উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো.শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪ ) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি (২৪) একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল ( ২৩ )।    

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।  এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা রোববার দিবাগত গভীর রাতে পরস্পর মুখোমুখি অবস্থায় তাদের সামনে অবৈধ অস্ত্রসহ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।  

    অপরদিকে, গতকাল রোববার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি দেশীয় তৈরী পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ । আসামির সন্ধান না পাওয়ায় উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সাথে জিডি মূলে উদ্ধারকৃত অস্ত্র মালখানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ