ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নতুন চরে ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন

    নতুন চরে ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার  নিঝুমদ্বীপের দুর্গম চরে সবুজ বেস্টনী করতে কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে।  

    রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের নতুন জেগে উঠা দুর্গম চর বাহারউদ্দিন (দমারচরে) কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায় ।

    জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, নিঝুমদ্বীপ ও জাহাজমারার আশেপাশে মেঘনা নদীতে নতুন জেগে উঠা দুর্গম চরগুলোতে গত তিনমাসে প্রায় ৫০ লক্ষ কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মো. ফরিদ মিঞা, জেলার সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষীপুর জেলার সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান।

    উপ-প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, দুর্গম এ চরে বনবিভাগের মাঠ পর্যায়ের লোকজন সবুজ বেস্টুনী তৈরী করার লক্ষ্যে কেওড়া গাছের চারা রোপন করে যাচ্ছে। তিনি নতুন চর বাহা উদ্দিন, নতুন চর ইউনুসসহ কয়েকটি চর পরিদর্শন করেন এবং কেওড়া গাছের চারা রোপন করেন। এ সময় তিনি আরো বলেন, উপকূলীয় সবুজ বেস্টনী কার্বন সিংক হিসেবে কাজ করবে,জীব বৈচিত্র সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাছের প্রজজনন ক্ষেত্র তৈরী করে এখানকার মানুষের জীবনমানে পরিবর্তন ঘটাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ