ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে রিট

     বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে রিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বইমেলায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ওই ঘটনার ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

    রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দায়ের করা হয়। অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু রিট আবেদনটি দায়ের করেছেন।

    গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?

    পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি। মাস্ক না পরায় তিনি ২০০ টাকা জরিমানা দেন।

    এ বিষয়ে নাফিজা তুষি গণমাধ্যমকে বলেন, আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরে নাই। সেটাও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ