ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নিষিদ্ধ শাপলাপাতা মাছ প্রকাশ্যে বিক্রি

    নিষিদ্ধ শাপলাপাতা মাছ প্রকাশ্যে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পৌরসভার মাছ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে ২৫০ গ্রাম ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ। শুক্রবার রাত ৯টার দিকে মাছ বাজারের কিছু অসাধু ব্যবসায়ীদের প্রকাশ্যে এই মাছ বিক্রি করতে দেখা যায়। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা, আমতলী, তালতলীর, বামনা, সদর উপজেলা ও বেশ কিছু ছোট বড় পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন সময়ে প্রকাশ্যে এই মাছ বিক্রি করতে দেখা গেছে।

     নিয়ম-নীতির তোয়াক্কা না করে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় কিনছেন ক্রেতারা। এত ছোট মাছ এভাবে নিধন চলতে থাকলে এক সময় শাপলাপাতা মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বরগুনা পৌর মাছ বাজারে নিষিদ্ধ মাছ খুচরায় বিক্রি হচ্ছে শাপলাপাতা। মাছগুলো আকারে এতটাই ছোট এক কেজি তে বেশ কয়েকটি মাছ পাওয়া যায়। অথচ প্রচলিত আইনে এই মাছ ধরা বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই মাছ প্রজাতি ভেদে ৮০০ কেজি ওজন পর্যন্ত হয়।

    বঙ্গোপসাগরের মোহনা ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় বরশি দিয়ে শিকার করা হয় এই মাছ। সমুদ্রবেষ্টিত অঞ্চলের মানুষের কাছে খুবই সুস্বাদু ও জনপ্রিয় এই শাপলা পাতা। তবে, স্থানীয় জেলেদের দাবি, শাপলাপাতা মাছ বেচাকেনা নিষিদ্ধের বিষয়ে তারা জানে না। মাছ বাজারের দুই মাছ বিক্রেতা জানান, স্থানীয় মাছের আড়ৎ থেকে এই মাছ পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করছি। এই মাছ নিষিদ্ধ কিনা আমাদের জানা নাই। তবে দীর্ঘদিন ধরে আমরা ক্রয়-বিক্রয় করে আসতেছি। কেউ আমাদের কোনো বাধা সৃষ্টি করে না।

    এবিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, শাপলাপাতা মাছ ধরা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ। যদি কোনো জেলে শাপলাপাতা মাছ ধরেন; তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কারণ সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখনই এব্যাপারে মোবাইলকোর্ডের ব্যবস্থা নিচ্ছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ