ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘ইসরায়েল কোনও দেশ নয়, এটি সন্ত্রাসী ঘাঁটি’

    আয়াতুল্লাহ আল খামেনি
    ‘ইসরায়েল কোনও দেশ নয়, এটি সন্ত্রাসী ঘাঁটি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল কোনও দেশ নয়, এটি সন্ত্রাসী ঘাঁটি। এ ঘাঁটি থেকে ফিলিস্তিনি জনগণ ও মুসলিম জাহানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয়। শুক্রবার কুদস দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান খামেনি।

    ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিরা ফিলিস্তিন দখলের প্রথম দিন থেকেই এটিকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করেছে। এই জঘন্য অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই মানে জুলুমের বিরুদ্ধে লড়াই, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। এটি সব মানুষের দায়িত্ব।

    খামেনি বলেন, বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে সহযোগিতা হচ্ছে জায়নবাদী শত্রু এবং এর মার্কিন ও ইউরোপীয় পৃষ্ঠপোষকদের জন্য দুঃস্বপ্ন।

    তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম সরকার এবং জাতির দায়িত্ব রয়েছে। তবে এই সংগ্রামের মূলে রয়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে ও বাইরে তাদের সংখ্যা প্রায় এক কোটি ৪০ লাখ। তাদের ঐক্য ও অভিন্ন সংকল্প বড় সাফল্য এনে দিতে পারে। বর্তমানে ঐক্যই হচ্ছে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় অস্ত্র।

    উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে এবার কুদস দিবসের বার্ষিক প্যারেড বাতিল করেছে ইরান। তবে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফিলিস্তিনি পতাকা ও লেবাননের হিজবুল্লাহ-এর পতাকা মোটরসাইকেল ও বিভিন্ন গাড়িতে লাগিয়ে যানবাহন চলছে তেহরানের রাস্তায়। কয়েকটি স্থানে ইসরায়েলি ও মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করা হয়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ