ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গত বছরের মরদেহ এখনও পড়ে আছে ফ্রিজার ট্রাকে  

    গত বছরের মরদেহ এখনও পড়ে আছে ফ্রিজার ট্রাকে  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া মানুষের মরদেহ এক বছরেরও বেশি সময় থেকে ফ্রিজার ট্রাকে পড়ে আছে। নগরের ব্রুকলিনে স্থাপিত অস্থায়ী মর্গের বাইরে সারিবদ্ধ ট্রাকে এখনো সৎকারের অপেক্ষায় মৃতদেহগুলো পড়ে আছে। 

    নগরের মেডিকেল এক্সামিনার অফিস থেকে ৭ মে জানানো হয়েছে ব্রুকলিন পিয়ারের অস্থায়ী মর্গের বাইরে দীর্ঘ সময় ধরে ৭৫০টি মরদেহ রাখা আছে। করোনায় মারা যাওয়া এসব লোকজনের স্বজনেরা এখনো শেষকৃত্য সম্পন্ন করার চেষ্টায় আছেন। 

    সিটি মেডিকেল এক্সামিনার অফিসের ডেপুটি কমিশনার ডায়না ম্যানিওটিস জানিয়েছেন, করোনায় মারা যাওয়া এসব মরদেহের শেষ গন্তব্য শেষ পর্যন্ত নগরের হার্ট আইল্যান্ডের কবরস্থানে হওয়ার সম্ভাবনা বেশি। করোনা সংক্রমণের প্রথম ধাক্কায় নাজুক হওয়া নিউইয়র্ক নগরে গত বছরের মার্চ মাসে লাশ রাখার জন্য স্থান সংকট হয়। কেন্দ্রীয় মর্গের বাইরে অস্থায়ী মর্গে ফ্রিজার ট্রাক ভাড়া করে মরদেহ রাখা হয়। তখন সিদ্ধান্ত হয়েছিল ১৪ দিন পর মরদেহ অস্থায়ীভাবে হার্ট আইল্যান্ড নামের গণকবরস্থানে রাখা হবে। পরে স্বজনেরা সেখান থেকে কবর স্থানান্তরের সুযোগ নিতে পারবে। 

    নিউইয়র্ক নগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তথ্য মতে, ২০২০ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত এভাবে ৫০০ থেকে ৮০০টি মরদেহ ফ্রিজার ট্রাকে পড়ে আছে। মহামারির তাণ্ডব চলাকালীন ফেডারেল সরকারের পক্ষ থেকে মৃতদেহ রাখার জন্য নিউইয়র্কে ৮৫টি ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছিল।

    গত বছরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হয়ে উঠেছিল করোনার মৃত্যুপুরী। এখন পর্যন্ত নিউইয়র্ক রাজ্যে করোনায় ৫২ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এমন হাজারো মৃত্যুর স্মৃতি নিয়ে এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে নিউইয়র্ক। যদিও করোনায় মৃত লোকজনকে রাখা ফ্রিজার ট্রাক প্রতিদিন লোকজনকে স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যুর মিছিল পেরিয়ে আসা সময়টিকে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ