ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

    বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গভীর রাতে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের কলেজ গেইট সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

    চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    তিনি বলেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ১২ দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে,হার্ডওয়্যার,কসমেট্রিক্সস,মুদি দোকানসহ ১৩ দোকান পুড়ে যায়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ