ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • 'শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত'

    'শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘একটি সুন্দর বাড়ি গড়ার চেয়ে একটি সুস্থ দেহ গড়া অধিক জরুরী। কারন দিন শেষে আপনি দেহের মধ্যেই ঘুমান’ শ্লোগানে লালমোহন জিম ক্লাবের সদস্যদের সুস্বাস্থ্যের অধিকারী ও জিম ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকালে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জিম ক্লাব হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

    এমপি শাওন বলেন, সুস্থ দেহ সুন্দর মন এই প্রবাদটি সবসময় সত্য বলে প্রমানিত হয়েছে। একজন মানুষের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরী। তাই সুস্থ থাকতে হলে সকলকে নিয়মিত ব্যায়াম করা উচিত। মানুষের মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। শরীর সুস্থ না থাকলে কোন কাজই ভালো লাগে না। মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই।

    লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জিমক্লাবের সদস্যসহ আরো অনেকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ