ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় সিভিল সার্জন কার্যলয়ে উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় সভা

    ভোলায় সিভিল সার্জন কার্যলয়ে উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীন জন উন্নয়ন সংস্থাকে নিয়ে এক যোগে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কাজ করে ভেলুমিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার ঘোষনা দিলেন সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।

    বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের সাথে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষনা দেন তিনি।

    সিভিল সার্জন হলরুমে সভাটি যৌথ ভাবে আয়োজন করে গ্রামীন জন উন্নয়ন সংস্থা ও পরিবার উন্নয়ন সংস্থা। একই ঘোষনায় সম্মতি দিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ।

    গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম, মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন পুষ্টিবিদ বাবুল আখতার। এসময় বক্তারা স্বাস্থ্যসেবাকে অতি দরিদ্র জনগোষ্ঠির আরো দোড় গোড়ায় পৌছেদিতে জিও এনজিও মিলে একই সাথে কাজ কারার ঘোষনা দেন।

    এছাড়া বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।পরে প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরন বিতরন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ