ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আজকের রাশি (২৪ ফেব্রুয়ারি)

    আজকের রাশি (২৪ ফেব্রুয়ারি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২৪ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মীন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস।


    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

    বিদেশ থেকে আয়-রোজগার বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের আকামা সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। ব্যবসায়িক কাজে দূর দেশে যাত্রার যোগ বলবান। আইনগত জটিলতার অবসান আশা করা যায়।

    বৃষ (২১ এপ্রিল-২১ মে)

    ব্যবসা-বাণিজ্যে আয় উন্নতি বৃদ্ধির যোগ। বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারি কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা প্রবল। বাড়িতে বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা প্রবল। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

    মিথুন (২২ মে–২১ জুন)

    চাকরিজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ আসতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি আশা করা যায়। পদস্থ কর্মকর্তার সাহায্য পেয়ে যাবেন। রাজনৈতিক যোগাযোগ থেকে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আশা করতে পারেন।

    কর্কট (২২ জুন–২২ জুলাই)

    কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়িক ও জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানি রপ্তানি বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় সফল হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন।

    সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

    আজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনাদারের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কোনো অনভিপ্রেত দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সতর্ক হতে হবে।

    কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)

    কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়িক সমস্যার সমাধান খুঁজে পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা কমে আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু অগ্রগতি আশা করতে পারেন। অংশীদারি ব্যবসায়ীরা আজ সফল হবেন। কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন।

    তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

    সহকর্মীদের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কারো উপর রেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। অধীনস্থ কর্মচারী বা কাজের লোকের দ্বারা কিছু উপকার পেতে পারেন।

    বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)

    প্রেম ও রোমান্সে কাটবে আজকের দিনটি। সন্তানের বিদ্যাক্ষেত্রে কোনো সাফল্য আসবে। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের কাজের চাপ বাড়তে পারে। শৈল্পিক কাজে অগ্রগতি হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। খেলাধুলায় সাফল্য লাভের যোগ।

    ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

    গৃহ, আবাসন ভূমি বা বাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। পারিবারিক কোনো ঝামেলার অবসান হতে পারে। স্ত্রীর কর্মস্থলে সাফল্য লাভের সম্ভাবনা। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। গৃহের জন্য আসবাব পত্র বা বাসনকোসন ক্রয়ের সম্ভাবনা রয়েছে।

    মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)

    মুদি ব্যবসায়ীরা ভালো আয়-রোজগার আশা করতে পারেন। ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা রয়েছে। ছোট বোনের বিবাহ সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হতে পারে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি বলবান থাকবে।

    কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

    ব্যাংক লেনদেনে সফল হবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হবার সুযোগ রয়েছে। বাড়িতে কোনো শ্যালক শ্যালিকার আগমন হতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে মনমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে।

    মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

    আপনার ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। শুভ চন্দ্রর প্রভাবে প্রেম ও রোমান্সে সফলতা পেতে পারেন। জীবনসাথীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ