ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মাদককাণ্ড অতীত, এবার বলিউডে পা রাখছেন শাহরুখপুত্র আরিয়ান

    মাদককাণ্ড অতীত, এবার বলিউডে পা রাখছেন শাহরুখপুত্র আরিয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মাদককাণ্ডে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম আসার পর বেশ কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে শাহরুখ পরিবারকে। 

    মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে চার সপ্তাহ কাটে আরিয়ানের। এরপর তিনি যখন কারাগার থেকে মুক্তি পান এরপর বেশ ক’দিন সবার আড়ালে ছিলেন  শাহরুখ খান। 

    এসবের জের কাটতে বারবার শোনা যাচ্ছিল শিগগিরই বলিউডে ডেবিউ করবেন শাহরুখ খান।  এবার সামনে এল বড় খবর।  হলিউডের কোনো সিনেমা নিয়ে কাজ করতে চলেছেন আরিয়ান খান। খান পরিবারের এক ঘনিষ্ঠের সূত্রের খবর, কোনো হলিউড ছবির রিমেক করতে পারেন শাহরুখ খান এবং সেই ছবির স্বত্ত্বও কিনতে পারেন তিনি। আর সেই ছবির পরিচালনা ও চিত্রনাট্যের কাজে দেখা যেতে পারে আরিয়ানকে। এর মধ্যে দিয়েই বলিউডে পা রাখতে যাচ্ছেন আরিয়ান। 

    কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, আরিয়ানের অভিনয়ে বিশেষ আগ্রহ নেই। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি। বর্তমানে শাহরুখের সঙ্গে সিনেমা ও চিত্রনাট্যের কাজে আরিয়ান সাহায্য করছেন বলেও খবর রয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ